গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা: এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ১০টি যানবাহনের সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকির ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একে একে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

