বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

পুরোনো বন্ধু, চেনা আঙিনা—শতবর্ষে স্মৃতির টানে বিদ্যালয়ে ফিরলেন ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
পুরোনো বন্ধু, চেনা আঙিনা—শতবর্ষে স্মৃতির টানে বিদ্যালয়ে ফিরলেন ছাত্রীরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার ও বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্বে ছিলেন শতবর্ষ উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিলকিস আক্তার জাহান শিরীন।

বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আজ শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি: আজকের পত্রিকা
বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আজ শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি: আজকের পত্রিকা

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি এ বিদ্যালয়ের রয়েছে ভিন্ন রকমের ইতিহাস। মুক্তিযুদ্ধ শুরুর পর দেশের প্রথম বেসরকারি সচিবালয় এ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছিল। এখানকার শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। বিদ্যালয় থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন, এখন প্রতিষ্ঠানকে কিছু দেওয়ার সময় এসেছে।

উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক বিলকিস আক্তার জাহান শিরীন জানান, ১৯৫০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি পাস করা সাবেক শিক্ষার্থীদের শতবর্ষ অনুষ্ঠানে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল। এতে তিন হাজারের বেশি সাবেক শিক্ষার্থী নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে অনেক প্রবাসী শিক্ষার্থীও অনুষ্ঠানে যোগ দিতে দেশে ফিরেছেন।

উৎসবের দ্বিতীয় দিনেও থাকছে নানা আয়োজন। সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মিউজিক্যাল পিলো পাসিং, স্মৃতিচারণ, হাঁড়িভাঙা খেলা, চকলেট দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

প্রসঙ্গত, ১৮৭৩ সালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার বরিশাল শহরে কাঁচাবালিয়ার জমিদার পরিবারসহ কয়েকজন বিদ্যানুরাগীর উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে ‘বরিশাল সদর বালিকা বিদ্যালয়’ নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত হয়। ১৯২৩ সালে এটি পূর্ণাঙ্গ উচ্চবিদ্যালয়ে রূপ নেয়। ১৯৬১ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...