স্কুলপথে মারধরের বিচার চাইতে গিয়ে হামলার শিকার শিশু, মাথায় পড়ল ৬ সেলাই

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত তাইজ উদ্দিনের বাড়ির সামনে তাঁর পরিবারের শিশুরা প্রায়ই ওমর ফারুককে মারধর করত। বিষয়টি দাদিকে জানালে কোকিলা খাতুন এর প্রতিবাদ করেন। গত মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবারও মারধরের শিকার হয় ওমর ফারুক। পরে নাতিকে সঙ্গে নিয়ে তাইজ উদ্দিনের বাড়িতে গিয়ে এ ঘটনার বিচার চান কোকিলা খাতুন।
অভিযোগে বলা হয়, বিচার চেয়ে নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে তাইজ উদ্দিন, তাঁর ছেলে এমরানসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কোকিলা খাতুনের ওপর হামলা করেন। দাদিকে রক্ষা করতে এগিয়ে গেলে এমরান রামদা দিয়ে ওমর ফারুকের মাথায় কোপ দেন। এতে তাঁর কপালের ডান পাশে গুরুতর জখম হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

