বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন কারাগারে

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন কারাগারে

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৫ সালের ৮মে পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর আলম (সাবেক মেয়র, গাজীপুর সিটি করপোরেশন) ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, মহিউদ্দিন আহমেদ রুদ্র দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তিনি বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন ও আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি, হরতাল কর্মসূচির ককটেল বিস্ফোরণ ঘটানো, পেট্রল বোমা নিক্ষেপ, গণপরিবহনে আগুন লাগানোসহ বিভিন্ন দেশ বিরোধী কর্মসূচিতে জড়িত মর্মে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছ। এমতাবস্থায়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...