ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত

বিএনপির ওই মোটরসাইকেল বহরে থাকা একাধিক নেতা-কর্মী দাবি করেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছানো মাত্র আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও একাধিক ককটেল বোমা ছুড়ে মারেন। এ সময় বোমা বিস্ফোরণে রাজু মোল্যা মারা যান।
নিহতের বিষয়ে নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তানজীরুল ইসলাম মামুন বলেন, ‘মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, হামলায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

