১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘লকডাউন’ ঘিরে প্রস্তুতি গোপালগঞ্জে

মূলত এক রাতের সহিংসতায় আবারও অশান্ত উঠেছে গোপালগঞ্জ। টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, পুলিশের গাড়ি ও থানা ভবনে অগ্নিসংযোগ, সড়কে ব্যারিকেড এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ একাধিক বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সংবাদকর্মীদের ভাষ্য অনুযায়ী, খেলার মাঠ থেকে কয়েকজন তরুণকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে উত্তেজনার সূত্রপাত। সন্ধ্যার পর থানা ঘেরাও করতে জড়ো হন আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মী ও স্থানীয় লোকজন। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
একই সময়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিলফা এলাকায় যৌথবাহিনীর গাড়িতেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

