বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

ববিতে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীকে আটক করল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
ববিতে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীকে আটক করল ছাত্রদল

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বেলা দুটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন দপ্তরে গিয়ে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীদের খুঁজতে থাকেন। এ সময় যাঁদের পাওয়া যায়, তাঁদের টেনেহিঁচড়ে প্রক্টরের দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের ধাক্কাধাক্কি, চড়-থাপ্পড় ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগপন্থী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অনেকে বিভিন্নভাবে ক্যাম্পাস ছেড়ে চলে যান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনের কক্ষে ঢুকে তাঁকেও টেনেহিঁচড়ে প্রক্টরের দপ্তরে নেওয়ার চেষ্টা করেন ছাত্রদল নেতারা। পরে অজ্ঞাত কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মুর্শিদ আবেদিন চেয়ারে বসে থাকা অবস্থায় কয়েকজন তাঁকে টেনে তোলেন এবং ধাক্কাধাক্কি করেন। এ সময় অন্য কয়েকজন ছাত্রদল নেতা তাঁদের থামানোর চেষ্টা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...