বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পাবনার চাটমোহর: বিনা হালের রসুনে স্বপ্ন চলনবিলের কৃষকদের

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ এএম
পাবনার চাটমোহর: বিনা হালের রসুনে স্বপ্ন চলনবিলের কৃষকদের

পাবনার চাটমোহর উপজেলার চলনবিল এলাকায় বিনা হালে ‘সাদা সোনা’খ্যাত রসুন চাষের ধুম পড়েছে। দেশে উৎপাদিত রসুনের দুই-তৃতীয়াংশই চাষ হয় চলনবিলের পলিপড়া জমিতে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রসুন চাষের আশা কৃষি বিভাগের।

চলনবিল অধ্যুষিত ছাইকোলা, হরিপুর, ডিবিগ্রাম, মূলগ্রাম ও পার্শডাঙ্গা ইউনিয়ন ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ রসুনের চাষ হচ্ছে। বাড়ির নারী সদস্যরা বীজ রসুনের কোয়া ছাড়িয়ে রোপণের উপযোগী করে তুলছেন। পরে পুরুষ সদস্যদের সঙ্গে সমানতালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাদামাটিতে রসুনের কোয়া বিছিয়ে রাখছেন তাঁরা। বিনা হালে চাষের এ পদ্ধতিতে কাদামাটিতে রসুনের কোয়া রোপণ করে আর্দ্রতা সংরক্ষণ ও রোদ থেকে বাঁচাতে ছড়িয়ে দেওয়া হয় ধানের খড় কিংবা কচুরিপানা। রসুনগাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে খড় ও পানা পচে জমিতে জৈব সার তৈরি করছে। এতে মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে খড় ও কচুরিপানার মালচিং পদ্ধতি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...