কুমিল্লায় পেট্রল-টায়ারসহ ৬ জনকে আটক করে পুলিশে দিল জামায়াত-শিবির

ওসি আরিফ হোসাইন জানান, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা নিয়ে ছয় যুবক বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমি এলাকায় পেট্রল ও টায়ার নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় শিবিরের কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

