বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন নারী-পুরুষকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কর্মী এরশাদ মেম্বার কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোষাকান্দা এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। এ সময় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিমন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ মমিন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদীসহ কয়েকজন আহত হন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...