বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় মানুষকে সচেতন করার আহ্বান ধর্মমন্ত্রীরশজিমেক হাসপাতালের সামনে ভুয়া চিকিৎসকের চেম্বারফুলছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তারময়মনসিংহে বাস, এমপির বাড়ি ও চেয়ারম্যানের কক্ষে আগুন—প্রতিবাদে বিএনপির বিক্ষোভমিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আদালতে যেভাবে প্রমাণ হলোফেনীতে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তারনেত্রকোনায় আবারও গ্রামীণ ব্যাংকে আগুন, এবার ঠাকুরাকোনা শাখায়খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপখুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু১৪০০ হত্যার পরও রক্ত তৃষ্ণা মেটেনি আওয়ামী লীগের: রিজভী
বিজ্ঞাপন

ময়মনসিংহে বাস, এমপির বাড়ি ও চেয়ারম্যানের কক্ষে আগুন—প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
ময়মনসিংহে বাস, এমপির বাড়ি ও চেয়ারম্যানের কক্ষে আগুন—প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভালুকায় স্কয়ার ফ্যাশনসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে ভোর পৌনে চারটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুনে বাসটির ভেতরের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হলেও ইঞ্জিন অক্ষত রয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন দাবি করেছেন বাসটির মালিক শফিকুল ইসলাম। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায়। তাঁর দাবি, আগুনে পুরো বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন তিনি। গাড়ির কাজ করানোসহ বর্তমানে তাঁর প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে।

অন্যদিকে, ভোর পাঁচটার দিকে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। এতে টেবিল-চেয়ারসহ কিছু কাগজপত্র পুড়ে গেছে। অভিযোগ পেলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...