১৪০০ হত্যার পরও রক্ত তৃষ্ণা মেটেনি আওয়ামী লীগের: রিজভী

আজ বৃহস্পতিবার রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।
গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা–কর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের হত্যার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘যারা বেআইনি কাজ করবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনের আওতায় আনবে। আদালত বিচার করে শাস্তি দেবে। কিন্তু আমরা রাজপথ, গলিপথ কিংবা মেঠো পথ—কোনোটিই ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করব। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব।’
সারাদেশ থেকে আরও পড়ুন

