ফুলছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা গেছে, মাজিদুল ইসলাম মাজেদ উত্তর উড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে এবং রেজা মিয়া পূর্ব ছালুয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে। তাঁরা দুজনই ফুলছড়ি থানায় ২০২৪ সালের ১০ ডিসেম্বর নথিভুক্ত একটি বিস্ফোরক আইনের মামলার আসামি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে পুলিশি পাহারায় তাঁদের গাইবান্ধার আদালতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনের মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের ওই দুই নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

