মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আদালতে যেভাবে প্রমাণ হলো

মিয়ানমারে মূলত কী ঘটেছিল
২০১৭ সালে মিয়ানমার সামরিক বাহিনীর বর্বর দমন-পীড়নের ফলে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে বাংলাদেশে পালিয়ে আসে। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা আদালতে এসে তাদের সাক্ষ্যে গণহারে মানুষ হত্যা, গণধর্ষণ এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ভয়াবহ ঘটনার বিবরণ তুলে ধরেন।
মিয়ানমার আদালতে আত্মপক্ষ সমর্থনে দাবি করেছিল, তাদের সামরিক অভিযান মূলত কোনো একটি সুনির্দিষ্ট জাতি বা রোহিঙ্গাদের ধ্বংস করার উদ্দেশে ছিল না। এটি ছিল শুধুই বিদ্রোহী ও বিদ্রোহীদের আস্তানাকে লক্ষ্য করে চালানো ‘জঙ্গিবিরোধী অভিযান’। কিন্তু আন্তর্জাতিক আদালতের সংগৃহীত প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, স্যাটেলাইট চিত্র, মিয়ানমার বাহিনীর পরিকল্পিত ধারাবাহিক কার্যক্রম এবং নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যার প্যাটার্ন বিশ্লেষণ করে আদালত মিয়ানমারের সেই দাবি খারিজ করে দেন। আদালত নিশ্চিত হন যে, এগুলো বিচ্ছিন্ন সামরিক ঘটনা নয়, বরং সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে চালানো ‘গণহত্যা’।
আইসিজে মিয়ানমারকে অবিলম্বে এসব অপরাধ বন্ধ করা, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

