শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ঘূর্ণিঝড়ের প্রভাব: দুর্যোগের কবলে শুঁটকি পল্লি, বিপাকে জেলেরা

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
ঘূর্ণিঝড়ের প্রভাব: দুর্যোগের কবলে শুঁটকি পল্লি, বিপাকে জেলেরা

গত ২৯ অক্টোবর থেকে সুন্দরবনে শুঁটকি তৈরির মৌসুম শুরু হয়। পাঁচ মাস দুবলার চরসহ বিভিন্ন চরে অস্থায়ী স্থাপনা ও মাচা তৈরি করে এই শুঁটকি উৎপাদন শুরু হয়। জেলেরা সাগর থেকে মাছ শিকার করে মাচায় শুকিয়ে শুঁটকি তৈরি করছেন। এবার শুঁটকিপল্লি থেকে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৮ কোটি টাকা।

এদিকে টানা বৃষ্টির কারণে গতকাল বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে পণ্য বোঝাই ও খালাসের কাজ ব্যাহত হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. সালাহ্ উদ্দিন কবির বলেন, মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। তবে টানা বৃষ্টিতে একটু সমস্যা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ শুক্রবার দুপুর নাগাদ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...