শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চুয়াডাঙ্গা সদরের ৮ ইউনিয়নে ভোটের হাওয়া: মাঠে নামছেন প্রার্থীরা, চলছে নানা সমীকরণগজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিকনিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসিইসরায়েল–সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনেশীতকালে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলানারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে
বিজ্ঞাপন

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ বলেন, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। গত ৩ নভেম্বর ঈশা খাঁ হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে সমাধানের সুযোগ থাকলেও মিজু সেটিকে হল পর্যায়ের সংঘাতে রূপ দেওয়ার চেষ্টা করছেন।

তায়েফের দাবি, ৫ নভেম্বর জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে উসকানির প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা করা হয়। সর্বশেষ ছাত্রলীগবিরোধী মিছিলের আগে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি নেওয়া হয়েছে কি না, তা জানতে চাইলে আবারও হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা সিফাত মাথায় গুরুতর আঘাত পান এবং তিনিও আহত হন। তিনি আরও বলেন, একটি পক্ষ সাংগঠনিক পদ ব্যবহার করে ছাত্রদলের মধ্যে বিভাজন সৃষ্টি ও সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে।

এদিকে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব জানান, হামলার ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনকে বিতর্কিত করতে এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন। তাঁর দাবি, মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। ছাত্রলীগকে সামনে আনা এবং ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব অভিযোগ করা হচ্ছে।

এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাই সিসিটিভি ফুটেজ যাচাই না করে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...