শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এনসিপি নেতা মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপদেশজুড়ে ১০০ পদে আকিজ গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক, অবস্থা আশঙ্কাজনকরাজশাহীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপপররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনের ফটকে অগ্নিসংযোগআগামীকাল সশস্ত্র বাহিনী দিবসতীব্র অর্থসংকটে বিবিসি: আরও ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ে আরও কর্মী ছাঁটাইরোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করা হচ্ছে মুসলিমদের: মার্কিন কমিশনরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, সর্বোচ্চ মিরপুরে
বিজ্ঞাপন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমা দুটি ব্যাংকের জানালা ও প্রধান ফটকে আঘাত হেনে বিস্ফোরিত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় এ ঘটনা ঘটে। পরপর দুটি বোমা বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ছবি: সংগৃহীত

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বড় ধরনের ক্ষয়ক্ষতিরও আলামত পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...