শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামীকাল সশস্ত্র বাহিনী দিবসতীব্র অর্থসংকটে বিবিসি: আরও ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ে আরও কর্মী ছাঁটাইরোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করা হচ্ছে মুসলিমদের: মার্কিন কমিশনরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, সর্বোচ্চ মিরপুরেগাংনী সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থহামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’চুয়াডাঙ্গা সদরের ৮ ইউনিয়নে ভোটের হাওয়া: মাঠে নামছেন প্রার্থীরা, চলছে নানা সমীকরণগজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক
বিজ্ঞাপন

ভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করা হচ্ছে মুসলিমদের: মার্কিন কমিশন

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম
ভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করা হচ্ছে মুসলিমদের: মার্কিন কমিশন

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে মুসলিমদের প্রতি বৈষম্য ও তাদের বাদ দেওয়ার নীতি বেড়েছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে যেসব নাম বাদ দেওয়া হয়েছে, সেগুলো মূলত একাধিকবার নিবন্ধিত ভোটার, মৃত ব্যক্তি, অন্যত্র চলে যাওয়া ব্যক্তি এবং অন্যান্য কারণে ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের। কমিশন আরও বলেছে, ভুলবশত কারও নাম বাদ পড়লে তিনি আপিল করতে পারবেন।

ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া অবৈধ অভিবাসী শনাক্ত ও তাদের দেশ থেকে বহিষ্কারের পৃথক একটি অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া মানেই তিনি বিদেশি, এমন প্রমাণ প্রতিষ্ঠিত হয় না।

মার্কিন এই কমিশনের সদস্য জিন মিলস বলেন, ‘মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারত সরকারের নিজ দেশের নাগরিকদেরই বহিষ্কার করা দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার কৌশলে এক ভয়াবহ মাত্রার নতুন সংযোজন।’ তিনি ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং এ বিষয়ে মার্কিন সরকারের জন্য নীতিগত সুপারিশ করে সংস্থাটি। তবে তাদের সুপারিশ বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সংস্থাটির সাম্প্রতিক সুপারিশগুলো নিয়ে ওয়াশিংটন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছে। এ ধরনের সমালোচনা বারবার প্রত্যাখ্যান করে আসছে নয়াদিল্লি। ভারতের দাবি, এসব সমালোচনা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...