শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকারসিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন ড. খন্দকার মোশাররফ হোসেনমিরসরাইয়ে পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহতআইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমানরোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমারবৃষ্টিভেজা শীতের আমেজ, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপআওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে: মীর শাহে আলমহৃদয়কে শাস্তি দিল আইসিসিক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষশেখ হাসিনার আহ্বানে কোথাও লকডাউন পালিত হয়নি: আবদুস সালাম
বিজ্ঞাপন

আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান

রোহিঙ্গাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের কণ্ঠস্বর তিনি নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন। বিশেষ করে রোহিঙ্গা নারী, শিশু ও তরুণদের কথা তুলে ধরবেন। দ্য হেগে ন্যায়বিচারের যাত্রা শুরু হয়েছে। এখন সেই ন্যায়বিচার কক্সবাজারের শরণার্থী শিবির থেকে রাখাইনে রোহিঙ্গাদের নিজ গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে।

সমাবেশে রোহিঙ্গা নেতারাও নিজেদের প্রত্যাশা ও দাবির কথা তুলে ধরেন।

রোহিঙ্গা নেতা মাস্টার মোজাম্মেল হোসেন জানান, আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তার পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের নির্যাতন ও বাস্তুচ্যুতির পর আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচারের স্বীকৃতি পাওয়ায় তাঁরা কৃতজ্ঞ। তিনি বলেন, ‘আমরা মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যেতে চাই। আমরা অন্য কোনো দেশের মানুষ নই। আদি থেকেই বার্মার বাসিন্দা। হাজার বছর ধরে মিয়ানমারে বসবাস করে আসছি। ইজ্জত ও সম্মান নিয়ে সেখানে ফিরতে চাই।’

রোহিঙ্গা মোহাম্মদ আলিম বলেন, তিনি মিয়ানমারের বসিডঙের লম্বাবিল এলাকার বাসিন্দা। সেখানে নির্যাতনের শিকার হয়ে আত্মীয়স্বজন, বাড়িঘর ও সহায়-সম্পদ ফেলে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাঁরা। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের অনেক সহযোগিতা করেছে। এ জন্য আমরা কৃতজ্ঞ। আমরা নিজেদের অধিকার ও প্রাপ্য নিয়ে নিজ দেশে ফিরতে চাই। নাগরিকত্ব ও সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করেই মিয়ানমারে ফিরে যেতে চাই।’

আরেক রোহিঙ্গা নেতা খিং মং বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের বিষয়টি বিশ্ববাসীর সামনে আরও স্পষ্ট হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি তাঁর অবস্থান ও দায়িত্ব কাজে লাগিয়ে আইসিজের রায় বাস্তবায়নে ভূমিকা রাখবেন এবং আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গাদের পক্ষে সোচ্চার থাকবেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার রোহিঙ্গা শিবির পরিদর্শন ও সমাবেশে অংশগ্রহণ শেষে দুপুরে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরের বিভিন্ন আশ্রয়শিবিরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বসবাস করছেন। তাঁদের অধিকাংশই ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিপীড়ন ও সহিংসতার মুখে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...