মিরসরাইয়ে পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে হাইওয়ে পুলিশের একটি দল ভ্যান নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পেছন থেকে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে টহল গাড়িটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত। তাঁদের মধ্যে কনস্টেবল শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

