রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার

মিয়ানমার সরকার বরাবরই রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সেনাবাহিনী যে সামরিক অভিযান চালিয়েছিল, তা মূলত বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।
খিন খিন সোয়ে বলেন, আদালতে উত্থাপিত সব প্রশ্নের জবাব দিতে মিয়ানমার ‘সর্বাত্মক চেষ্টা’ করেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে নিজেদের দায়িত্ব পালন এবং আদালতে উত্থাপিত বিষয়গুলোর সমাধানে তারা যথাসাধ্য চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি।
২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযান পরিচালনার সময় মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান ছিলেন বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ওই অভিযানের নেতৃত্ব ও দায়িত্বও ছিল তাঁর হাতে। আদালত জানিয়েছে, তাদের কাছে থাকা প্রমাণ অনুযায়ী, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় এক লাখ রোহিঙ্গা নিহত হয়েছেন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

