কেরানীগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধ ১

হামলার সময় দুর্বৃত্তরা বিভিন্ন স্লোগান দিয়ে বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও লুটপাট চালায়। তাঁকে, তাঁর দুই ছেলেকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। তাঁর শ্বশুরকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন।
বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লা ও তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির ওরফে পায়েল মোল্লার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধী যে-ই হোক, তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

