শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বৃষ্টির দিনে হাঁচি-সর্দি বাড়ে কেন, কমানোর উপায় কী

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
বৃষ্টির দিনে হাঁচি-সর্দি বাড়ে কেন, কমানোর উপায় কী

বৃষ্টির দিনে অ্যালার্জির লক্ষণ

অ্যালার্জির ধরন ও লক্ষণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। অনেকের ক্ষেত্রে বৃষ্টি শুরু হলে লক্ষণ কিছুটা কমলেও দিনের পরের ভাগে বাতাসে পরাগরেণু ছড়িয়ে পড়ায় তা আবার তীব্র হয়। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—

  • নাক বন্ধ হয়ে যাওয়া ও নাক দিয়ে পানি পড়া
  • ঘন ঘন হাঁচি
  • শ্বাসে সাঁ সাঁ শব্দ ও শুকনো কাশি
  • শ্বাসকষ্ট
  • চোখ চুলকানো, লাল হওয়া ও পানি পড়া
  • চোখ ফুলে যাওয়া
  • মাথাব্যথা ও ক্লান্তি
  • বমি
  • ত্বকে চাকা ওঠা বা ফুসকুড়ি
  • খিটখিটে মেজাজ

বৃষ্টির দিনে অ্যালার্জি কমাতে করণীয়

বৃষ্টির দিনে অ্যালার্জির উপসর্গ কমাতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন—

জানালা বন্ধ রাখা:বৃষ্টির সময়, বিশেষ করে অ্যালার্জির মৌসুমে ঘরের জানালা বন্ধ রাখা।

আর্দ্রতা নিয়ন্ত্রণ:ঘরের অতিরিক্ত আর্দ্রতা দূর করতে ডিহিউমিডিফায়ার ব্যবহার করা।

ঘর পরিষ্কার রাখা:ধুলাবালি জমতে না দিতে নিয়মিত ঘর পরিষ্কার করা।

ছাদ বা দেয়ালের ছিদ্র পরীক্ষা: ঘরে পানি চুইয়ে পড়া বা স্যাঁতসেঁতে ভাব রোধে ছাদ ও দেয়ালের কোনো ছিদ্র আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করা।

ওষুধ ও স্প্রে ব্যবহার: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, স্যালাইন নেজাল স্প্রে ব্যবহার করা যেতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

যদি অ্যালার্জির লক্ষণগুলো অত্যন্ত তীব্র হয় এবং সাধারণ ওষুধে কাজ না করে, তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। চিকিৎসক প্রয়োজনে ইমিউনোথেরাপি ইনজেকশনসহ উন্নত চিকিৎসার পরামর্শ দিতে পারেন।

সূত্র:হেলথলাইন

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...