বরগুনায় ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩, চিকিৎসাধীন এক জেলের মৃত্যু

পরে স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বাকি বিল্লাহর শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাঁকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। অন্য দুজনের অবস্থাও গুরুতর ছিল। তাঁদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার পর বাকি বিল্লাহ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দগ্ধ অপর দুজন আগের তুলনায় সুস্থতার দিকে রয়েছেন।’
সারাদেশ থেকে আরও পড়ুন

