বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল

জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক অতীত নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি দাবি করেছেন, দলটির বর্তমান আমির ও সেক্রেটারি জেনারেল প্রকৃতপক্ষে জামায়াতের নেতা নন, তারা জাসদ থেকে এসেছেন। তার ভাষায়, জাসদ থেকে ধার করা নেতৃত্বেই চলছে জামায়াতের কার্যক্রম।

সোমবার (২৬ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ভূল্লী কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ধানের শীষের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার পর জাসদের লোকেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করত। বর্তমানে জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি জেনারেল তারা কেউই জামায়াতের লোক নন, তারা জাসদ থেকে এসেছেন।

আলাল অভিযোগ করেন, অতীতে সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা এখনো একই ধরনের আচরণ করছেন। মানুষকে ধমক দেওয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...