বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ভোট শুরুর আধা ঘণ্টা আগে স্থগিত

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম
গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ভোট শুরুর আধা ঘণ্টা আগে স্থগিত

নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও দৈনিক আগামীর সময়ের গাজীপুর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম জানান, তাঁরা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। তাঁর ভাষ্য, বুধবার রাত প্রায় ১২টার দিকে নির্বাচন স্থগিতের চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়। তত্ত্বাবধায়ক মণ্ডলীর পাঁচ সদস্যের মধ্যে মাত্র দুজন এতে স্বাক্ষর করেন। পরে ওই চিঠির ভিত্তিতে নির্বাচন স্থগিত করা হয়। তবে চিঠিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে শুধু ‘অনিবার্য কারণের’ কথা বলা হয়েছে।

নির্বাচন উপলক্ষ্যে সাঁটানো পোস্টার। ছবি: সংগৃহীত
নির্বাচন উপলক্ষ্যে সাঁটানো পোস্টার। ছবি: সংগৃহীত

অন্যদিকে সভাপতি পদপ্রার্থী ও চ্যানেল ওয়ানের গাজীপুর প্রতিনিধি মো. ইকবাল আহমেদ সরকার অভিযোগ করেন, একটি পক্ষের ষড়যন্ত্রের কারণে নির্বাচন বন্ধ হয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছিল এবং প্রার্থীরাও অংশগ্রহণের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু পরাজয়ের আশঙ্কা থেকে একটি পক্ষ যৌক্তিক কারণ ছাড়াই ভোট গ্রহণ শুরুর আধা ঘণ্টা আগে নির্বাচন স্থগিত করেছে বলে তিনি মনে করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...