মির্জাপুরে ট্রাক উল্টে ৩০০ বস্তা ইউরিয়া সার পুকুরে

ডিলার আমজাদ হোসেন জানান, গ্রামের রাস্তাটি অত্যন্ত সরু হওয়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পানিতে তলিয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ সার নষ্ট হয়ে তাঁর প্রায় চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক উদ্ধারের চেষ্টা করা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ইউরিয়া সার পানিতে পড়ে যাওয়ার পরপর তা গলে গেছে।
মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন জানান, দুর্ঘটনার বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

