টাঙ্গাইলে নদী থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। তা ছাড়া সন্ধ্যার ঠিক আগেও অনেকে তাঁকে মাছ ধরতে দেখেছেন। উদ্ধারের পর দেখা গেছে, তাঁর দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।
পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুকসমান পানিতে ডুবে তাঁর কীভাবে মৃত্যু হতে পারে, তা কোনোভাবেই বোধগম্য নয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

