বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

নামে মার্কেট, বসে মাদকের আসর

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ এএম
নামে মার্কেট, বসে মাদকের আসর

নগরীর গোমস্তাপাড়ার বাসিন্দা আবুল হোসেন মার্কেটে ছয়টি দোকান বরাদ্দ নিয়েছিলেন। তিনি বলেন, ‘এখানে ব্যবসা করতে পারিনি। দোকানগুলোর ভাড়াও কেউ নেয়নি। ব্যবসার পরিবেশ নেই, পুরো মার্কেটেই দোকানপাট বন্ধ। সিটি করপোরেশনকে টাকা দেব কীভাবে, কেউ তো টাকা চায়ওনি।’

মার্কেটের সভাপতি মো. রিপন সিকদার বলেন, ‘দোকান বরাদ্দ নিয়ে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ জমিজমা বিক্রি করে দোকান নিয়েছিলেন, কিন্তু ব্যবসার পরিবেশ না থাকায় তাঁদের অনেকে অন্য কিছু করছেন। তিনি বলেন, ‘সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মার্কেটটি ছয়তলা করার এবং সামনের জায়গা উন্মুক্ত করার পরিকল্পনা করেছিলেন। এ নিয়ে আলোচনা ও সভাও হয়েছিল। কিন্তু তাঁর মেয়াদ শেষ হওয়ার পর আর কাজ এগোয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে রসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা বলেন, ‘প্রশাসক মার্কেটটির সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন। বৈধভাবে দোকান বরাদ্দ পাওয়া ব্যবসায়ী ও মালিক সমিতির সঙ্গে আলোচনা করে মার্কেটটি কীভাবে চালু করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ রয়েছে। সিটি করপোরেশনের ভাড়া না দিয়ে অবৈধভাবে দখলে থাকা ব্যক্তিদের দোকান ছেড়ে দিতে বলা হবে। এ ছাড়া অব্যবহৃত হকার সেটের জায়গা পরিষ্কার করা এবং সেখানে কী ধরনের উন্নয়ন করা যায়, তা নিয়ে প্রকৌশল শাখা কাজ করছে।’

রসিকের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ‘মার্কেটটি পরিদর্শন করেছি। এটি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।’

সুজনের রংপুর মহানগর কমিটির সহসাধারণ সম্পাদক জাকির আহমদ বলেন, সড়ক থেকে হকারদের সরানোর সিটি করপোরেশনের উদ্যোগটি ভালো। নগরবাসীকে এই উদ্যোগে সমর্থন জানাতে হবে, যাতে সড়কে হকার বসতে না পারে। হকার নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁদের মার্কেটে স্থানান্তর করা গেলে ব্যবসার সুযোগ তৈরি হবে, পাশাপাশি নগরও পরিচ্ছন্ন থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...