এইচএসসির ফল: গ্রামের অধিকাংশ কলেজ পিছিয়ে

বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজে পাসের হার ৩৫ দশমিক ৪০ শতাংশ। এই কলেজে পরীক্ষার্থী ছিলেন ৪৩৫ জন। পাস করেছেন ১৫৪ জন। ৯ জন জিপিএ-৫ পেয়েছেন। বাগমারার ভবানীগঞ্জ সরকারি কলেজে পাসের হার ৩৮ দশমিক ১৮ শতাংশ। এই কলেজের ৫৮৪ জন পরীক্ষা দিয়েছেন। পাস করেছেন ১৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪ জন।
পবা উপজেলার নওহাটা সরকারি কলেজে পাসের হার ৪৪ দশমিক ৩০ শতাংশ। এই কলেজ থেকে ৪১৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৭৫ জন। তিনজন জিপিএ-৫ পেয়েছেন।
তুলনামূলক ভালো ফল করেছেন জেলার চারঘাটের সরদহ সরকারি কলেজের শিক্ষার্থীরা। এখানে পাসের হার ৬৮ দশমিক ১৫ শতাংশ, যা বোর্ডের গড় পাসের হারের চেয়ে বেশি। এই কলেজ থেকে ৩৮৩ জন পরীক্ষা দিয়ে ২৬১ জন পাস করেছেন। আর জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন শিক্ষার্থী।
সারাদেশ থেকে আরও পড়ুন

