বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী অংশে থ্রি-হুইলারের দাপট, বাড়ছে দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী অংশে থ্রি-হুইলারের দাপট, বাড়ছে দুর্ঘটনা

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী অংশে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। মাত্র ২৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কে চলতি বছর অর্ধশতাধিক দুর্ঘটনায় ১০ জনের বেশি মানুষ নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কের একের পর এক বিপজ্জনক বাঁক, যত্রতত্র বাজার ও যানবাহন পার্কিং এবং মহাসড়কে থ্রি-হুইলারের অবাধ চলাচল দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যানবাহনের সংখ্যা বাড়লেও সে অনুপাতে সড়ক প্রশস্ত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এ অবস্থায় মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জোরালো দাবি জানিয়েছেন চালক ও সাধারণ নাগরিকেরা।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের আমতলী অংশের বিভিন্ন স্থানে থ্রি-হুইলারের অবাধ চলাচল, যত্রতত্র পার্কিং এবং বাজারকেন্দ্রিক যানবাহনের জটলা লেগেই থাকে। দ্রুতগতির বাস, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের পাশাপাশি মহাসড়ক দিয়েই চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের থ্রি-হুইলার। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান সালেহ বলেন, এই মহাসড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের বিশৃঙ্খলা ও বাজারকেন্দ্রিক জটলার কারণে নিরাপদে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে থ্রি-হুইলারের বেপরোয়া চলাচল এবং যত্রতত্র যাত্রী ওঠানামা দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে।

সাকুরা পরিবহনের চালক মোহাম্মদ জাহিদ বলেন, মহাসড়কে বাস ও ট্রাকের সঙ্গে নিষিদ্ধ থ্রি-হুইলার বেপরোয়াভাবে চলাচল করছে। তাছাড়া বাঁক ও বাজার এলাকায় সড়কের পাশে থামিয়ে রাখা ছোট যানবাহনগুলো ঠিকমতো দেখা যায় না। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধ করা প্রয়োজন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...