বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনামকাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলের
বিজ্ঞাপন

আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি। ছাপা সংস্করণের জন্য ছয় বিভাগে ৬২ জন জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি।

বুধবার (৪ নভেম্বর) এশিয়া পোস্টের অনলাইনে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রিপোর্টিং বিভাগ

রিপোর্টিং বিভাগে সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি। ২০ জন জনবলের বিজ্ঞপ্তিতে রয়েছে সিনিয়র রিপোর্টার ৫ জন (রাজনীতি, বাণিজ্য, অপরাধ, দুদক, এনবিআর ও সচিবালয়সহ বিভিন্ন বিটে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা), স্টাফ রিপোর্টার ১৫ জন (অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছর) এবং জুনিয়র রিপোর্টার ৫ জন (অভিজ্ঞতা ১ থেকে ২ বছর)।

সম্পাদনা বিভাগ

সম্পাদনা বিভাগে চার ক্যাটাগরিতে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে কপি এডিটর ২ জন (অভিজ্ঞতা ৭ থেকে ১০ বছর), সিনিয়র সাব-এডিটর ৪ জন (অভিজ্ঞতা ৫ বছর), সাব-এডিটর ৭ জন (অভিজ্ঞতা ৩ বছর) এবং সম্পাদনা সহকারী ৫ জন (অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছর)।

গ্রাফিক্স বিভাগ

দুই ক্যাটাগরিতে গ্রাফিক্স বিভাগে ছয়জনকে নিয়োগ দেবে এশিয়া পোস্ট। এর মধ্যে রয়েছে হেড অব গ্রাফিক্স ১ জন (প্রিন্ট পত্রিকার গ্রাফিক্স বিভাগে ৫ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা) এবং সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার ৫ জন (প্রিন্ট পত্রিকার গ্রাফিক্স বিভাগে ৩ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা)।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...