শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুনখাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করল সেনাবাহিনীদুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুটি পেট্রলবোমা নিক্ষেপ, একটি অবিস্ফোরিতবিতর্কের মাঝেও ইনফান্তিনোর পাশে কনমেবলসোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো নাদুবার বেক করতে হয় যে রুটিক্লাসিকোতে রোনালদোর নতুন কীর্তিমেহেরপুরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দিশেহারা কৃষকেরা, ব্যাপক ক্ষতির আশঙ্কাকালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাবনড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

বিতর্কের মাঝেও ইনফান্তিনোর পাশে কনমেবল

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
বিতর্কের মাঝেও ইনফান্তিনোর পাশে কনমেবল

কলম্বিয়ার বারাঙ্কিলায় কনমেবলের কাউন্সিল সভা হয়েছে। বোকা জুনিয়র্স ও আতলেতিকো মিনেইরোর কোপা সুদামেরিকানা ফাইনালের আগের দিন এই সভা বসে।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে বিক্রির উদ্যোগ নিয়ে বছরের মাঝামাঝিতে বিতর্কের মুখে পড়েছিলেন ইনফান্তিনো। পরে সেই পরিকল্পনা বাতিল হলেও বিতর্কের সময় তাঁর পাশে ছিল কনমেবল।

ইনফান্তিনোর নেতৃত্বে ফুটবলের উন্নয়নে দক্ষিণ আমেরিকা কয়েক মিলিয়ন ডলার তহবিল পেয়েছে। এ ছাড়া ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের যৌথ বিডেও সমর্থন দিয়েছিলেন তিনি। ওই বিশ্বকাপ স্পেন, মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আমেরিকার তিন দেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তিন মহাদেশজুড়ে হবে বিশ্বকাপ।

এদিকে বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার প্রস্তাবও করছে কনমেবল। ইনফান্তিনো আবারও নির্বাচিত হলে এই প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা বাড়তে পারে।

তিন প্রার্থীর নির্বাচনে প্রথম দফায় জয় পেতে প্রয়োজন দুই-তৃতীয়াংশ ভোট। কোনো প্রার্থী এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে সর্বনিম্ন ভোট পাওয়া প্রার্থী বাদ পড়বেন। এরপর দ্বিতীয় দফায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...