শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকারসিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন ড. খন্দকার মোশাররফ হোসেনমিরসরাইয়ে পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহতআইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমানরোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমারবৃষ্টিভেজা শীতের আমেজ, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপআওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে: মীর শাহে আলমহৃদয়কে শাস্তি দিল আইসিসিক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষশেখ হাসিনার আহ্বানে কোথাও লকডাউন পালিত হয়নি: আবদুস সালাম
বিজ্ঞাপন

মরণঘাতী পিচ নিয়ে কোহলি কী বলেছিলেন, মুখ খুললেন ডু প্লেসি

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম
মরণঘাতী পিচ নিয়ে কোহলি কী বলেছিলেন, মুখ খুললেন ডু প্লেসি

ম্যাচে ভারত কিছুটা এগিয়ে থাকায় কোহলি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন বলে জানান ডু প্লেসি। তাঁর ভাষ্য, ভারতীয় ব্যাটারদের নির্দেশ দেওয়া হয়েছিল, শরীরের যেকোনো জায়গায় বল আঘাত করলেও যেন তাঁরা কোনো প্রতিক্রিয়া না দেখান। কারণ, তাতে খেলা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারত।

ডু প্লেসি বলেন, ‘সেই ম্যাচে ভারত কিছুটা এগিয়ে ছিল। তাই ভালো অবস্থানে থাকা দলের অধিনায়ক কী করবেন? তিনি বলবেন, ‘চলো, খেলা চালিয়ে যাই।’ আর যে দলের অবস্থা খারাপ, সেই দলের অধিনায়ক বলবেন, ‘চলো, খেলা বন্ধ করে দিই।’ ভারতীয় ব্যাটারদের প্রতি বার্তাটা ছিল পরিষ্কার। গ্লাভস, হাত, মাথা কিংবা গলায় আঘাত পেলেও কোনো প্রতিক্রিয়া দেখানো যাবে না। কারণ, তাতে খেলা বন্ধ হয়ে যেতে পারে।’

কোহলির এমন কঠোর নেতৃত্বের ধরনকে ইতিবাচকভাবেই দেখেছেন ডু প্লেসি। তাঁর মতে, কোহলির নিজের খেলার ধরন সতীর্থদের মধ্যেও লড়াকু মানসিকতা তৈরি করেছিল। শারীরিক অস্বস্তি সত্ত্বেও নিজেদের সেরাটা দেওয়ার ক্ষেত্রে অধিনায়কের আচরণ সতীর্থদের অনুপ্রাণিত করত।

ডু প্লেসি বলেন, ‘তারা অনেকবার আঘাত পেয়েছিল। তবে কোহলি যেভাবে খেলতেন, তাতে দলের মধ্যে একধরনের দৃঢ়তা তৈরি হয়েছিল। আমরা সব সময় এমন নেতাদের কথা বলি, যাঁরা সামনে থেকে নেতৃত্ব দেন। আপনার কথার চেয়ে আপনার কাজের প্রভাব অনেক বেশি।’

২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে ভারতের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব নেন কোহলি। তাঁর নেতৃত্বে ৬৮ টেস্টে ৪০টি জয় পায় ভারত। এই সাফল্য তাঁকে ভারতের ইতিহাসে সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের স্বীকৃতি এনে দেয়। ২০২২ সালে অধিনায়কত্ব ছাড়েন তিনি। বর্তমানে ভারতের হয়ে শুধু ওয়ানডে ক্রিকেট খেলছেন কোহলি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...