বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বিজ্ঞাপন

পাকিস্তানি অভিনেত্রীকে নিয়ে নতুন সিনেমায় শাকিব

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
পাকিস্তানি অভিনেত্রীকে নিয়ে নতুন সিনেমায় শাকিব

অ্যাকশন, প্রতিশোধ আর রকস্টারের চরিত্র পেরিয়ে এবার প্রেমের গল্পে ফিরছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে তার নতুন একটি সিনেমা। এতে একজন পাকিস্তানি অভিনেত্রীও অভিনয় করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির নাম ‘মহব্বত’। সিনেমাটি পরিচালনা করবেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ।

সম্প্রতি পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান। তবে সিনেমাটির নাম কিংবা বিস্তারিত পরিচয় সরাসরি প্রকাশ করেননি তিনি। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেখানে একজন পাকিস্তানি অভিনেত্রীও কাজ করছেন। তাদের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম, দেশটিতে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সিনেমা হল রয়েছে।’

পাকিস্তানের চলচ্চিত্রের ব্যবসায়িক সম্ভাবনা নিয়েও কথা বলেছেন শাকিব। তার ভাষ্য, দেশটিতে আধুনিক মাল্টিপ্লেক্সসহ চালু সিনেমা হলের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। কোনো সিনেমা ব্লকবাস্টার হলে সেখানে ২০০ থেকে ৩০০ কোটি টাকার ব্যবসা করে। বিষয়টি উল্লেখ করে শাকিব বলেন, ‘আমরাও সেই জায়গায় পিছিয়ে থাকব না।’

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে পর্দায় বেশির ভাগ সময় অ্যাকশননির্ভর চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমায় ছিল তার মারকুটে উপস্থিতি। অন্যদিকে, কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমায় গায়ক চরিত্রে অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। এবার নতুন সিনেমায় প্রেমের গল্পে তাকে দেখার অপেক্ষায় থাকবেন ভক্তরা।

পরিচালক হিমেল আশরাফের সঙ্গে শাকিব খানের আগের কাজও দর্শকের আগ্রহের বড় কারণ। এই নির্মাতার পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় সাফল্য পেয়েছিলেন শাকিব। পরে ‘রাজকুমার’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তারা। এবার নতুন সিনেমায় এই জুটির প্রত্যাবর্তন কতটা সাড়া ফেলে, সেটিই দেখার অপেক্ষা।

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে যৌথ প্রযোজনার এই উদ্যোগ দুই দেশের চলচ্চিত্রের বাজারেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে পাকিস্তানের দর্শকের কাছে বাংলাদেশের সিনেমা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...