বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মানিক মিয়া অ্যাভিনিউতে গাইবে ৭ ব্যান্ড

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ এএম
মানিক মিয়া অ্যাভিনিউতে গাইবে ৭ ব্যান্ড

আগামীকালের এই কনসার্টের খবর জানিয়ে বামবার ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক ব্যান্ড, সাত ঘণ্টা পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদ্‌যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’

কনসার্ট উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে একই লেখা শেয়ার করা হয়েছে মাইলস, ফিডব্যাক, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেল ও মেকানিক্স ব্যান্ডের ফেসবুক পেজে।

নগর বাউল জেমস লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে...জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...