ঋতু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধের উপায় জেনে নিন

সাধারণ লক্ষণ
- রোগভেদে লক্ষণ ভিন্ন হলেও কিছু লক্ষণ বেশি প্রকাশ পায়; যেমন—
- ১০১ থেকে ১০৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর এবং গায়ে ব্যথা।
- নাক দিয়ে পানি পড়া, গলাব্যথা এবং শুকনা বা কফযুক্ত কাশি।
- অতিরিক্ত ক্লান্তি, শরীর ম্যাজম্যাজ করা ও মাথাব্যথা।
- ঘন ঘন পাতলা পায়খানা, বমি ভাব বা বমি হওয়া এবং পেটে মোচড় দিয়ে ব্যথা।
- ত্বকে ফুসকুড়ি, চুলকানি বা চোখে লালচে ভাব ও পানি পড়া।
- শ্বাস নিতে কষ্ট হওয়া বা বুকে ঘড়ঘড় শব্দ হওয়া।
- প্রতিরোধমূলক ব্যবস্থা, সচেতনতা ও কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে মেসুমি রোগগুলো থেকে নিরাপদে থাকা সম্ভব।
যা মেনে চলেতে হবে
পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি: ভিটামিন সি সমৃদ্ধ ফল (কমলা, লেবু, পেয়ারা) এবং পুষ্টিকর খাবার বেশি খেতে হবে। দিনে ৮ থেকে ১০ গ্লাস নিরাপদ ও ফোটানো পানি পান করুন।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা: বাইরে থেকে এসে বা খাওয়ার আগে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুতে হবে। বাইরে গেলে মাস্ক ব্যবহার করা উচিত।
মশার উপদ্রব রোধ:বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না এবং মশারি ব্যবহার করতে হবে।
পোশাকের সতর্কতা:আবহাওয়া বুঝে পোশাক পরুন। ঠান্ডা লাগতে পারে—এমন জায়গায় হালকা গরম কাপড় ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
বাড়িতে প্রাথমিক চিকিৎসা
লক্ষণগুলো মৃদু হলে বাড়িতে কিছু প্রাথমিক যত্ন নেওয়া যেতে পারে।
জ্বরের জন্য: তাপমাত্রা বাড়লে প্যারাসিটামল খাওয়া যেতে পারে এবং কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে সারা শরীর মুছে দিতে হবে।
হাইড্রেশন বা পানির সমতা বজায় রাখা: ডায়রিয়া বা বমি হলে প্রচুর পরিমাণে ওরাল স্যালাইন, ডাবের পানি বা ফলের রস খাওয়াতে হবে।
গলাব্যথা ও কাশির জন্য:কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গার্গল করা এবং আদা-মধু দিয়ে তুলসীপাতার রস খাওয়া উপকারী।
বিশ্রাম: রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে এবং হালকা ও ঝাল মসলা ছাড়া সহজপাচ্য খাবার দিতে হবে।
কখন হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে হবে
- বাড়িতে প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হলে কিংবা শরীরে বিপদের চিহ্নগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা হাসপাতালে যেতে হবে:
- জ্বর যদি টানা তিন-চার দিনের বেশি স্থায়ী হয় এবং কোনোভাবেই কমতে না চায়।
- রোগীর যদি তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় বা ঠোঁট-নখ নীল হয়ে যায়।
- বারবার বমি হওয়া বা তীব্র ডায়রিয়ার কারণে শরীর অতিরিক্ত দুর্বল ও পানিশূন্য হয়ে পড়লে।
- প্রচণ্ড মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া বা খিঁচুনি দেখা দিলে।
- শিশু বা বয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত নিস্তেজ হয়ে পড়া বা খাবার গ্রহণে সম্পূর্ণ অস্বীকৃতি জানালে।
- স্বাস্থ্যই সকল সুখের মূল। ঋতু পরিবর্তনের এই সময়ে সামান্য অবহেলা বড় কোনো অসুস্থতার কারণ হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হোন, সুস্থ থাকুন।

