এআই-নির্ভর শিশু যৌন নিপীড়নের ছবি বেড়েছে ৮৪০০ শতাংশের বেশি: গবেষণা

তিনি আরও বলেন, ‘উন্নত শনাক্তকরণ ব্যবস্থা এই বৃদ্ধির কিছুটা ব্যাখ্যা দিতে পারলেও, ফলাফলগুলো স্পষ্ট করে যে সরকার এবং প্রযুক্তি কোম্পানিগুলোকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে—যাতে নিপীড়নের এই নতুন ধরনগুলো প্রতিরোধ করা যায় এবং দ্রুত এসব উপাদান অপসারণ করা সম্ভব হয়।’
প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, সরকারি তথ্যের গুরুতর ঘাটতি শিশু সুরক্ষার প্রতিরোধমূলক প্রচেষ্টাকে ব্যাহত করছে। তিনটি অঞ্চলের ১০৩টি দেশ ও এলাকা পর্যালোচনা করে দেখা গেছে, মাত্র ২২টি দেশে অফলাইন এবং প্রযুক্তি-নির্ভর উভয় ধরনের নিপীড়নের প্রতিনিধিত্বমূলক জরিপ তথ্য রয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী শিশু, আদিবাসী শিশু, অভিবাসী, মানবিক সংকটে থাকা শিশু এবং পরিবারের ভেতরে নিপীড়নের শিকার হওয়া শিশুদের তথ্য সরকারি রেকর্ডে চরমভাবে উপেক্ষিত থাকছে।
শিশু যৌন শোষণকে একটি প্রতিরোধযোগ্য জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চাইল্ডলাইট। পাশাপাশি প্রযুক্তি খাতের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা, নতুন হুমকির সঙ্গে তাল মিলিয়ে আইন প্রণয়ন এবং শৈশবের শুরু থেকেই প্রতিরোধমূলক শিক্ষা চালুর সুপারিশ করা হয়েছে।

