বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র
বিজ্ঞাপন

নোবিপ্রবির গবেষক দলের ব্যাকটেরিয়ার নতুন প্রজাতি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
নোবিপ্রবির গবেষক দলের ব্যাকটেরিয়ার নতুন প্রজাতি শনাক্ত

প্রকাশনার চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক স্বীকৃতি

তবে আন্তর্জাতিক জার্নালে এই গবেষণা প্রকাশের পথটি মোটেও সহজ ছিল না। শুরুতে বিখ্যাত কিছু জার্নালে পেপারটি সাবমিট করার পর তা রিজেক্ট হয়। রিভিউয়াররা জানান, আন্তর্জাতিক ব্যাকটেরিওলজিক্যাল নামকরণ বিধিমালা (আইসিএনপি) অনুযায়ী নতুন প্রজাতি দাবি করতে হলে ব্যাকটেরিয়াটিকে বিশ্বের অন্তত দুটি স্বনামধন্য ‘কালচার কালেকশন’ সেন্টারে জমা দিতে হবে।

নিয়ম অনুযায়ী দীর্ঘ প্রক্রিয়া শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং উপসচিব আমিরুল কায়সারের বিশেষ সহায়তায় প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্র সংগ্রহ করে গবেষক দল। অবশেষে পুনরায় যাচাই-বাছাই শেষে সফলভাবে ব্যাকটেরিয়াটিকে নিউজিল্যান্ডের (আইসিএমপি) এবং বেলজিয়ামের বিসিসিএম/এলএমজি কালচার কালেকশনে ‘টাইপ স্ট্রেইন’ হিসেবে সংরক্ষণ করা হয়।

গবেষণায় সাফল্যের অনুভূতি প্রকাশ করে কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল বলেন, সবচেয়ে বড় প্রাপ্তি হলো, আমাদের এই গবেষণার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশ এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিচিতি পাচ্ছে। পেপার সাইটেশনের মাধ্যমে যখন গবেষক বা শিক্ষার্থীরা আমাদের কাজ পড়বে, তখন তারা আমাদের দেশকে চিনবে।

তবে গুরুত্বপূর্ণ এই গবেষণায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুইবার প্রস্তাবনা জমা দেওয়া হলেও কোনো ফান্ড বরাদ্দ পাওয়া যায়নি বলে আক্ষেপ করেন ড. রুবেল। পুরো গবেষণাপত্রটি দাঁড় করাতে গিয়ে ব্যক্তিগতভাবে প্রায় তিন লক্ষ টাকার বেশি খরচ করতে হয়েছে। জিন সিকোয়েন্সিং ও ডিএইচএল পরিবহনের উচ্চ খরচ নিজেদের পকেট থেকেই মেটাতে হয়েছে। গবেষণা ফান্ড থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার আক্ষেপ থাকলেও, দেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরতে পারার আনন্দ সেই কষ্টকে ম্লান করে দিয়েছে বলেও জানান তিনি।

গবেষণার সঙ্গে শুরু থেকে যুক্ত থাকা কৃষি বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী এশিয়া পোস্টকে বলেন, এই আবিষ্কারটি আমার জন্য অত্যন্ত আনন্দের এবং একইসঙ্গে একটি বড় বৈজ্ঞানিক মাইলফলক। কোনো ফান্ড ছাড়াই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে যখন আমরা ল্যাবে কাজ শুরু করি, তখন আমাদের মূল লক্ষ্য ছিল ধানের গ্রেইন ডিসকালারেশন রোগের পেছনের অজানা প্যাথোজেনটিকে খুঁজে বের করা। জিনোমিক অ্যানালাইসিসের মাধ্যমে যখন আমরা নিশ্চিত হই যে এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি এবং বৈশ্বিক ডাটাবেসে এর কোনো পূর্ব-রেকর্ড নেই, সেই মুহূর্তটি ছিল অভাবনীয়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সায়েন্টিফিক কমিউনিটির কাছে আমাদের দেশের নামানুসারে প্যানটোয়া বাংলাদেশেনসিস প্রজাতিটিকে পরিচয় করিয়ে দিতে পারাটা আমার জন্য অনেক বড় গর্বের। এই দীর্ঘ যাত্রায় নিরলস দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য আমি আমার সুপারভাইজার ড. মেহেদী হাসান রুবেল স্যার, আমার সব ল্যাবমেট ও কো-অথরদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, আমাদের এই জিনোমিক ডেটা এবং প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস ভবিষ্যতে ধানের রোগ-প্রতিরোধী জাত উদ্ভাবন এবং গ্লোবাল ফুড সিকিউরিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

দীর্ঘ অধ্যবসায়, আর্থিক প্রতিবন্ধকতা এবং জার্নালের কঠোর নিয়ম-নীতি পেরিয়ে অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল প্যানটোয়া বাংলাদেশেনসিস। তরুণ গবেষক অর্ণব গোস্বামীর মূল উদ্যোগে পরিচালিত এই গবেষণা এবং অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল ও ড. তোফাজ্জল ইসলামের যৌথ নির্দেশনায় সহ-গবেষকদের এই সাফল্য দক্ষিণ এশিয়ার কৃষিতে ধানের নিরাপত্তা বিধান ও রোগপ্রতিরোধী জাত উদ্ভাবনে নতুন আশার সঞ্চার করেছে।

গবেষকরা জানান ​ল্যাবরেটরির সফলতার পর এখন এই গবেষণাটিকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এর জন্য প্রয়োজন পর্যাপ্ত আর্থিক সহযোগিতা ও সরকারি সহায়তা। ব্যাকটেরিয়াজনিত এই রোগের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের ধান উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকরাও আর্থিক ক্ষতি থেকে বাঁচবেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...