ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি, টার্গেট ছিলেন মেলোনিও

সন্দেহের তির রাশিয়া ও ইরানের দিকে
সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে বিভিন্ন সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ও গণমাধ্যমে ধারাবাহিক সাইবার হামলা এবং ভুয়া হুমকির ঘটনা ঘটছে। ইউরোপীয় গোয়েন্দাদের একাংশের ধারণা, ইউক্রেনকে সমর্থন দেওয়ায় রাশিয়া অথবা ইরান ইউরোপীয়দের দৈনন্দিন জীবন অচল করতে এই ধরনের মনস্তাত্ত্বিক হামলা বা নাশকতামূলক প্রচার চালাচ্ছে।
তবে রাশিয়া এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে পশ্চিমাদের মনগড়া অপপ্রচার বলে দাবি করেছে। অন্যদিকে, গত সপ্তাহে ফ্রান্সে শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেটর বিকল করে দেওয়া সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

