বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র
বিজ্ঞাপন

আকাশে সবচেয়ে বড় ডাবল বেড আনছে সিঙ্গাপুর এয়ারলাইনস

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
আকাশে সবচেয়ে বড় ডাবল বেড আনছে সিঙ্গাপুর এয়ারলাইনস

বিজনেস ক্লাসেও আসছে পরিবর্তন। প্রথমবারের মতো স্লাইডিং দরজা, তারহীন ফোন চার্জিং এবং যাত্রীর পছন্দের আসন ও আলোর সেটিংস মনে রাখার মতো স্মার্ট নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত হচ্ছে। নতুন আসনগুলোর নকশা করেছে বিএমডব্লিউ-এর সৃজনশীল প্রতিষ্ঠান ডিজাইনওয়ার্কস। তবে আসনের রং ও নকশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে। কেউ কেউ এগুলোকে দাঁতের চিকিৎসকের চেয়ারের সঙ্গে তুলনা করেছেন।

ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্যও থাকছে কিছু উন্নয়ন। দীর্ঘ দূরত্বের ফ্লাইটে যুক্ত হবে ফোরকে রেজ্যুলেশনের টাচস্ক্রিন বিনোদনব্যবস্থা এবং শতাধিক নতুন খাবার। আসনে হাঁটু ও পায়ের জন্য কিছুটা বাড়তি জায়গার প্রতিশ্রুতি দিয়েছে এয়ারলাইনসটি। প্রিমিয়াম ইকোনমি ক্লাসেও বাড়ানো হবে ব্যক্তিগত জায়গা ও আরাম।

২০২৭ সাল থেকে নতুন কেবিনগুলো প্রায় ১০০টি দীর্ঘ দূরত্বের উড়োজাহাজে চালু করার পরিকল্পনা রয়েছে। নতুন বোয়িং ৭৭৭-৯ এবং সংস্কার করা এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজে এসব সুবিধা পাওয়া যাবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...