বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র
বিজ্ঞাপন

ফিলিপাইনে সাক্ষাৎ, মোদিকে ‘কঠোর মানুষ’ বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম
ফিলিপাইনে সাক্ষাৎ, মোদিকে ‘কঠোর মানুষ’ বললেন ট্রাম্প

মোদিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তিনি খুব কঠোর মানুষ।’ এরপর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির দিকে ইঙ্গিত করে বলেন, ‘তিনি হয়তো আরও কঠোর।’ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আর তাঁর সঙ্গে আমাদের সম্পর্ক ঠিকঠাক।’

চার দেশের নেতাদের এই বৈঠক কোয়াড (কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ) জোটের অংশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়—গত এক বছরে ট্রাম্প ও মোদির সম্পর্কে কিছুটা শীতলতা তৈরি হয়েছে। দুই নেতার মধ্যে সর্বশেষ দেখা হয়েছিল গত জুনে প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে। এবার তাঁদের সাক্ষাৎ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে। তবে ম্যানিলার বৈঠকে এ বিষয়ে নতুন কোনো ঘোষণা আসার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার সম্পর্ক ছিল বেশ উষ্ণ। যুক্তরাষ্ট্রের হিউস্টন ও ভারতের আহমেদাবাদে তাঁরা যৌথ জনসভায়ও অংশ নিয়েছিলেন। গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা প্রথম দিকের বিশ্বনেতাদের একজন ছিলেন মোদি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...