গাংনী সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, গাংনীর রংমহল সীমান্ত দিয়ে চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। আজ সকাল ৭টা ৪০ মিনিটের দিকে বিএসএফ ওই চারজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

