শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সীতাকুণ্ডে আ.লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন, পুলিশের ভিন্ন বক্তব্যচাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২৮৩৬ ইয়াবা, যুবক আটক‎পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: শেখ রবিউল আলমসাধারণ মানুষকে নিয়েই সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে হবে: আইসিটিমন্ত্রীমেক্সিকোর আপত্তিতে নিউইয়র্কের নিলাম থেকে সরানো হলো ফ্রিদা কাহলোর চিত্রকর্মআম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরুনিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তারমায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলরপ্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমখানার শিক্ষার্থীদের খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকুহারের পর বড় ধাক্কা খেল বাংলাদেশ
বিজ্ঞাপন

নারী, অলিগার্ক আর পুতিনের সন্ধানে এপস্টিনের রাশিয়া মিশন

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
নারী, অলিগার্ক আর পুতিনের সন্ধানে এপস্টিনের রাশিয়া মিশন

এদিকে মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতার নেটওয়ার্ক ব্যবহার করে রুশ নারীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকেন তিনি। ১৯৯৩ সালে মিস রাশিয়া প্রতিযোগিতায় রানারআপ হওয়া আনা মালোভা পরে যুক্তরাষ্ট্রের মডেলিং জগতে প্রবেশ করেন। ১৯৯৮ সালে ব্রুনেল তাঁকে নিউইয়র্কের একটি মডেলিং এজেন্সিতে নিয়ে যান। ১৯৯৯ সালে মালোভা এপস্টিনের ব্যক্তিগত বিমানে ক্যারিবীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে গিয়েছিলেন, এমন রেকর্ড পাওয়া যায়। ওই ফ্লাইটে গিসলেইন ম্যাক্সওয়েল ও ব্রিটিশ রাজপরিবারের তৎকালীন সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরও ছিলেন।

রয়টার্সের হিসাবে, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঞ্চল থেকে অন্তত ১৭ নারী এপস্টিনের যৌন পাচার নেটওয়ার্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন এখনো ন্যায়বিচারের জন্য লড়ছেন।

রাশিয়া সফরে এপস্টিনের দুই সঙ্গী ফরাসি মডেল স্কাউট জ্যঁ-লুক ব্রুনেল (বায়ে) ও গিসলেইন ম্যাক্সওয়েল। ছবি: সংগৃহীত
রাশিয়া সফরে এপস্টিনের দুই সঙ্গী ফরাসি মডেল স্কাউট জ্যঁ-লুক ব্রুনেল (বায়ে) ও গিসলেইন ম্যাক্সওয়েল। ছবি: সংগৃহীত

মডেলিং এজেন্সির আড়ালে পাচারের নেটওয়ার্ক

২০০৩ সালে ব্রুনেল মায়ামিতে কারিন মডেলস অব আমেরিকা নামে একটি মডেলিং এজেন্সি প্রতিষ্ঠা করেন। দুই বছর পর এর নাম হয় এমসি ২ মডেলস ম্যানেজমেন্ট। ফরাসি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে ব্রুনেল জানান, এজেন্সিটিকে ৩ লাখ ডলারের ঋণের নিশ্চয়তা দিয়েছিলেন এপস্টিন। রয়টার্স অবশ্য ঋণের উৎস কিংবা পরিশোধের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

রাশিয়া থেকে তরুণী মডেল সংগ্রহ করে যুক্তরাষ্ট্রে আনার ক্ষেত্রে এজেন্সিটি সক্রিয় ছিল। তাঁদের ভ্রমণের কাগজপত্র তৈরিতে সহায়তা করা হতো এবং এপস্টিন তাঁদের থাকার জন্য অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করতেন।

এই নেটওয়ার্কে যুক্ত হওয়া রুশ নারী সভেতলানা পোজিদায়েভা রয়টার্সকে জানান, ২০০৮ সালে প্যারিসে এপস্টিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। ভিক্টোরিয়াস সিক্রেটের মডেল হওয়ার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরের বছর তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। পরে তিনি এমসি২-তে চুক্তিবদ্ধ হন এবং এপস্টিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...