শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‎পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: শেখ রবিউল আলমসাধারণ মানুষকে নিয়েই সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে হবে: আইসিটিমন্ত্রীমেক্সিকোর আপত্তিতে নিউইয়র্কের নিলাম থেকে সরানো হলো ফ্রিদা কাহলোর চিত্রকর্মআম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরুনিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তারমায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলরপ্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমখানার শিক্ষার্থীদের খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকুহারের পর বড় ধাক্কা খেল বাংলাদেশভারতের রাফালে যুদ্ধবিমানের সংখ্যা ৩৬ থেকে কমে ৩২—বাকি চারটি গেল কইদেশে ফিরেছেন খন্দকার মোশাররফ
বিজ্ঞাপন

‎পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
‎পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: শেখ রবিউল আলম

‎মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও জনগুরুত্ব বিবেচনায় রেল, নৌ ও সড়ক যোগাযোগ এবং সেতু খাতের প্রকল্পগুলো নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এসব প্রকল্প বাস্তবায়ন করা গেলে যোগাযোগ খাতে বড় পরিবর্তন আসবে।

‎

‎সাংবাদিকদের খণ্ডিত তথ্য বা ধারণাপ্রসূত প্রতিবেদনের পরিবর্তে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারের ভুল-ত্রুটি ও বিচ্যুতি অবশ্যই তুলে ধরতে হবে। তবে কোনো প্রতিষ্ঠানকে বিতর্কিত করার পাশাপাশি প্রতিষ্ঠানকে সংশোধন ও বিকশিত করতেও সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

‎

‎সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা শুধু সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, অনিয়ম তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সেবার মান উন্নয়নেও সাংবাদিকদের ভূমিকা রয়েছে। তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ ও অপতথ্য প্রচার থেকে বিরত থাকা জরুরি।

‎

‎প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের জনগণের কাছে জবাবদিহি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

‎

দিনব্যাপী এ কর্মশালায় ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা, বাংলাদেশের সমন্বিত যোগাযোগ ও পরিবহনব্যবস্থা, সড়ক, সেতু, রেল ও নৌখাতের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় এবং আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের উদ্যোগ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া উন্মুক্ত আলোচনা ও মন্ত্রীদের অংশগ্রহণে বিশেষ ‘মিনিস্টারস সেশন’ অনুষ্ঠিত হয়। বিভিন্ন অধিবেশনে সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা তাঁদের মতামত তুলে ধরেন।

‎

‎কর্মশালায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

‎

‎এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।

‎

‎এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও রোড সেফটি প্রকল্প পরিচালক মোহাম্মদ সাব্বির হাসান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব এবং বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আসিফ রায়হান উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...