আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু

ইজতেমা আয়োজক কমিটির সদস্য শাহাজান কবির জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। তাঁদের সুবিধার্থে অজু ও গোসলখানার পাশাপাশি পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে বিনা মূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ইজতেমায় দেশবরেণ্য আলেম-ওলামারা বয়ান পেশ করবেন।
সরেজমিন দেখা গেছে, ইতিমধ্যে হাজারো মুসল্লির উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রমে অংশ নিয়েছেন। পুরো আয়োজন সুশৃঙ্খল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

