মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর নগরের মহিষবাথান গোরস্থানে মায়ের কবর জিয়ারত করতে যান নুরুজ্জামান টুকু। সেখান থেকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে স্বজনেরা গোরস্থান থেকে তাঁর মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে যান।
সারাদেশ থেকে আরও পড়ুন

