সাধারণ মানুষকে নিয়েই সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে হবে: আইসিটিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী দলের নাম ব্যবহার করে বাড়িঘরে লুটপাট, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন পরিদর্শনকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

