সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

২০০৭ সালেও মুন্ধরা আশা প্রকাশ করেছিলেন, সিনেমাটি নির্মিত হবে। ২০১১ সালে তিনি মারা যান। হলিউডে কয়েক বছর থ্রিলারধর্মী সিনেমা নির্মাণের পর তিনি সামাজিক ইস্যুভিত্তিক হিন্দি ও ইংরেজি চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দেন। তাঁর এমন চলচ্চিত্রের মধ্যে ছিল রাজস্থানের অধিকারকর্মী ভাঁওরি দেবীকে নিয়ে ‘বাওয়ান্ডার’ এবং ঐশ্বরিয়া রাই অভিনীত ‘প্রোভোকড’। ২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘প্রোভোকড’ প্রদর্শিত হয়েছিল।
সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের পর তেলেঙ্গানা কংগ্রেসের নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত, বইটি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তেলুগু, হিন্দিসহ সব ভাষায় সিনেমাটি নির্মাণের কথা ভেবেছি।’
তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জগ্গা রেড্ডি জানান, সিনেমাটি বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মাণ করা হবে না। তাঁর ভাষ্য, সোনিয়া গান্ধীর জন্মদিন ৯ ডিসেম্বর এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। ২০২৮ সালের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির সঙ্গেও আলোচনা করবেন।

