হঠাৎ সতর্কতায় যুক্তরাজ্যে পানি, ক্যানজাত খাবার ও রেডিও কিনতে ক্রেতাদের ভিড়

হিমায়িত খাবার বিক্রেতা আইসল্যান্ড জানিয়েছে, তাদের ক্যানজাত খাবারের বিক্রি ৪০ শতাংশ বেড়ে গেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, সরকারের বার্তা ভোক্তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সুপারমার্কেট চেইন বুথসেও একই ধরনের প্রবণতা দেখা গেছে।
এদিকে রবার্ট ডায়াস ও ম্যাপলিনের মতো খুচরা বিক্রেতারা রেডিও, টর্চলাইট ও পাওয়ার ব্যাংকের বিক্রি বৃদ্ধির কথা জানিয়েছে। ম্যাপলিনের ব্যবস্থাপনা পরিচালক অলি মার্শাল বলেন, সরকারের ‘বি রেডি’ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মানুষ জরুরি প্রয়োজনীয় সামগ্রী কিনতে শুরু করেন। তিন দিনে টর্চলাইটের বিক্রি প্রায় চার গুণ এবং রেডিওর বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে।
জরুরি প্রস্তুতির সামগ্রী বিক্রেতা প্রিপার্স শপ ইউকে জানিয়েছে, তাদের বিদ্যুৎ ও প্রচলিত পরিষেবার ওপর নির্ভরতা ছাড়া ব্যবহারযোগ্য পণ্যের বিক্রি ৬৫০ শতাংশ বেড়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

